ডুমুরের ফুল বাগ্ধারাটির অর্থ কি
ডুমুরের ফুল বাগ্ধারাটির সঠিক অর্থ -
উত্তর:- ডুমুরের ফুল বাগ্ধারাটির অর্থ হলো-অদৃশ্য বস্তু বা অদর্শনীয় বা দেখাই যায় না এমন।
ডুমুরের ফুল বাগ্ধারাটির উদাহরণ -
➤তুমি দেখি একেবারে ডুমুরের ফুল হয়ে গেছো!
➤রহিম আজকাল ডুমুরের ফুল হয়ে গেছে।
প্রতিযোগিতামূলক পরিক্ষায় ডুমুরের ফুল বাগ্ধারাটির MCQ প্রশ্ন যে ভাবে আসে-
০১. ডুমুরের ফুল বলতে বুঝায়-?
(ক) নিষ্ফল অনুনয়
(খ) ঘাড় ধাক্কা দেয়া
(গ) অর্থের কু-প্রভাব
(ঘ) অদৃশ্য বস্তু
০২.ডুমুরের ফুল বাগ্ধারাটির অর্থ কি-?
(ক) হঠাৎ বড়োলোক হওয়া
(খ) অর্থের কু-প্রভাব
(গ) প্রাণপণ চেষ্টা করা
(ঘ) অদৃশ্য বস্তু
০৩ ডুমুরের ফুল বাগ্ধারাটির প্রকৃত অর্থ হলো-?
(ক) লিখিত আদেশ
(খ) অদৃশ্য বস্তু
(গ) নগদ উপার্জন
(ঘ)লিখিতভাবে
০৪.ডুমুরের ফুল বাগ্ধারাটির সঠিক অর্থ কোনটি-?
(ক) ফাঁকির মনোভাব
(খ) আশায় নৈরাশ্য
(গ) অদৃশ্য বস্তু
(ঘ) নষ্ট হওয়া
০৫.ডুমুরের ফুল এর বিশিষ্ট অর্থ কী-?
(ক) নাছোড়বান্দা
(খ) সামান্য ব্যক্তি
(গ) অর্থের কু-প্রভাব
(ঘ) অদৃশ্য বস্তু
০৬. অদৃশ্য বস্তু অর্থ কোন বাগ্ধারাটির মধ্যে আছে-?
(ক) সংকীর্ণমনা লোক
(খ) যা সহজে মরে না এমন
(গ) ডুমুরের ফুল
(ঘ) অন্ধ অনুকরণ করা
আরো গুরুত্বপূর্ণ বাগ্ধারা-
বাগ্ধারা কাকে বলে
বাগ্ধারা অর্থ বচনরীতি বা কথার ধারা।
ইংরেজি ইডিয়াম কে বাংলায় বলা হয় বাগ্ধারা বা বিশিষ্টার্থক শব্দ। অর্থাৎ বাগ্ধারার এর ইংরেজি প্রতিশব্দ idiom.
বাগ্ধারা বাংলা বাক্-প্রবাহের একটি বিশেষ রীতি বা ঢং।
সাধারনত যে শব্দ বা শব্দসমষ্টি কিংবা বাক্যাংশ শুধু আভিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে বিশেষ তাৎপর্যপূর্ণ অর্থ প্রকাশ করে তাকে বাগ্ধারা বা বাগবিধি বলে।
সহজ ভাষায় বলতে গেলে-
বাক্যের বর্গ যখন বাচ্যার্থ বা আক্ষরিক অর্থ ছাপিয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে, তখন তাকে বাগ্ধারা বলে। বাগ্ধারার প্রয়োগে ভাষা প্রাণবন্ত হয় এবং বাক্য অধিক ব্যঞ্জনা সৃষ্টি করতে পারে।
বাগ্ধারা যেহেতু আক্ষরিক অর্থ ধারন করে না, সেহেতু বাগ্ধারা ঠিক কী অর্থ প্রকাশ করে ভাষা ব্যবহারকারীকে সে ব্যাপারে সচেতন থাকতে হয়।
বাগ্ধারা এক অর্থে অতীত কালের সামাজিক ও সাংস্কৃতিক ঘটনার স্মারক। বাগ্ধারা ধারন করে গভীর ভাব, প্রকাশ করে বিশেষ অর্থ । শব্দের সাধারণ অর্থকে অতিক্রম করে বাগ্ধারায় প্রকাশ পায় রুপকাশ্রয়ী অভিব্যাক্তি বা ব্যঞ্জনা। বাক্যকে বিশেষ ব্যঞ্জনা করাই এর কাজ।
যেমন-অঘাটে জল খাওয়া-বাজে কাজ,ভুল কাজ বা অনুচিত কাজ করা। যা আক্ষরিক অর্থ ধারন করছে না।
