হাত ধুয়ে বসা বাগ্‌ধারাটির অর্থ কি

 


Bangla-bagdhara


হাত ধুয়ে বসা বাগ্‌ধারাটির সঠিক  অর্থ -



উত্তর:- হাত ধুয়ে বসা বাগ্‌ধারাটির সঠিক অর্থ হলো-নিশ্চিন্ত বোধ করা, আশা ত্যাগ করা। 


হাত ধুয়ে বসা বাগ্‌ধারাটির উদাহরণ -


◑ হাত ধুয়ে বসাে কাদির মিয়া আজ আর কোন কাজ নেই। 


◑ পুলিশ চলে যাওয়াতে হাত ধুয়ে বসলাম। 



প্রতিযোগিতামূলক পরিক্ষায় হাত ধুয়ে বসা বাগ্‌ধারাটির MCQ প্রশ্ন যে ভাবে আসে-

০১. হাত ধুয়ে বসা বলতে বুঝায়-?

(ক) নিশ্চিন্ত বোধ করা

(খ) ঘাড় ধাক্কা দেয়া

(গ) অর্থের কু-প্রভাব

(ঘ) অসম্ভব কল্পনা


০২.হাত ধুয়ে বসা বাগ্‌ধারাটির অর্থ  কি-?

(ক) হঠাৎ বড়োলোক হওয়া

(খ) নিশ্চিন্ত বোধ করা

(গ) প্রাণপণ চেষ্টা করা

(ঘ) অপদার্থ


০৩ হাত ধুয়ে বসা বাগ্‌ধারাটির প্রকৃত অর্থ হলো-?

(ক) লিখিত আদেশ

(খ) অর্থের কু-প্রভাব

(গ) নিশ্চিন্ত বোধ করা

(ঘ) লিখিতভাবে


০৪.হাত ধুয়ে বসা বাগ্‌ধারাটির সঠিক অর্থ কোনটি-?

(ক) ফাঁকির মনোভাব

(খ) আশায় নৈরাশ্য

(গ) অর্থের কু-প্রভাব

(ঘ) নিশ্চিন্ত বোধ করা


০৫.হাত ধুয়ে বসা এর বিশিষ্ট অর্থ কী-?

(ক) নাছোড়বান্দা

(খ) নিশ্চিন্ত বোধ করা

(গ) অর্থের কু-প্রভাব

(ঘ) বিপদে দিশেহারা হওয়া


০৬. "নিশ্চিন্ত বোধ করা" অর্থ কোন বাগ্‌ধারাটির মধ্যে আছে-?

(ক) সংকীর্ণমনা লোক

(খ) যা সহজে মরে না এমন

(গ) হাত ধুয়ে বসা

(ঘ) অন্ধ অনুকরণ করা




 
আরো গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা-

নয় ছয় বাগ্‌ধারাটির অর্থ কি

ডুমুরের ফুল বাগ্‌ধারাটির অর্থ কি



  • (Bangla bagdhara) বাগ্‌ধারা কাকে বলে 

বাগ্‌ধারা অর্থ বচনরীতি বা কথার ধারা। 

ইংরেজি ইডিয়াম কে বাংলায় বলা হয় বাগ্‌ধারা বা বিশিষ্টার্থক শব্দ। অর্থাৎ  বাগ্‌ধারার এর ইংরেজি প্রতিশব্দ idiom. 


বাগ্‌ধারা  বাংলা বাক্-প্রবাহের একটি বিশেষ রীতি বা ঢং।


সাধারনত যে শব্দ বা শব্দসমষ্টি কিংবা  বাক্যাংশ শুধু আভিধানিক  অর্থে ব্যবহৃত না হয়ে বিশেষ তাৎপর্যপূর্ণ অর্থ প্রকাশ করে তাকে বাগ্‌ধারা বা বাগবিধি বলে।


সহজ ভাষায় বলতে গেলে-

বাক্যের বর্গ যখন বাচ্যার্থ বা আক্ষরিক অর্থ ছাপিয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে, তখন তাকে বাগ্‌ধারা বলে। বাগ্‌ধারার প্রয়োগে ভাষা প্রাণবন্ত হয় এবং বাক্য অধিক ব্যঞ্জনা সৃষ্টি করতে পারে।


বাগ্‌ধারা যেহেতু আক্ষরিক  অর্থ ধারন করে না, সেহেতু বাগ্‌ধারা ঠিক কী অর্থ প্রকাশ করে ভাষা ব্যবহারকারীকে সে ব্যাপারে সচেতন থাকতে হয়।


বাগ্‌ধারা এক অর্থে অতীত কালের সামাজিক ও সাংস্কৃতিক ঘটনার স্মারক। বাগ্‌ধারা ধারন করে গভীর ভাব, প্রকাশ করে বিশেষ অর্থ । শব্দের সাধারণ অর্থকে অতিক্রম করে বাগ্‌ধারায় প্রকাশ পায় রুপকাশ্রয়ী অভিব্যাক্তি বা ব্যঞ্জনা। বাক্যকে বিশেষ ব্যঞ্জনা করাই এর কাজ। 


যেমন-অঘাটে জল খাওয়া-বাজে কাজ,ভুল কাজ বা অনুচিত কাজ করা। যা আক্ষরিক অর্থ ধারন করছে না। 


পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা গদ্যে প্রথম বাগ্‌ধারার সার্থক প্রয়োগ ঘটান



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url