শাবান মাসের ফজিলত আমল ও দোয়া

 

শাবান মাসের ফজিলত
শাবান মাসের ফজিলত

শাবান মাসের প্রথম রাত্রে দুই রাকাআত করে মোট আট রাকআত নামায আদায় করা যায়। উহার প্রত্যেক রাকআতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পনের বার পড়তে হয় ।

শাবান মাসের চৌদ্দ তারিখ দিবাগত রাত্রিকে শবে বরাত বলা হয়। এই রাত্রে মানুষের এক বৎসরের আমল ও ভাগ্য লিখা হয় । এই রাত্রে জাগরিত থেকে নফল নামায, তাসবীহ-তাহলীল, কুরআন শরীফ তিলাওয়াত করতে হয় । এই রাত্রের ইবাদতে অসংখ্য নেকী লাভ হয়ে থাকে । শাবান মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ রোযা করা খুবই পুণ্যের কাজ ।

আরো পড়ুন -

সূরা ইখলাসের ফজিলত

জুমার দিনের ফজিলত 

সূরা মূলক এর ফজিলত





শবে-বরাত নামাযের নিয়ম :

ই রাত্রে ইশার নামাযের পরে বিতরের নামায না পড়ে দুই রাকআতের নিয়তে যত বেশী সম্ভব নামায আদায় করতে হয়। নফল নামায শেষ করে বিতরের নামায আদায় করতে হয় । এই রাত্রে যত বেশী নফল ইবাদত করবে ততবেশী পুণ্য লাভ হবে। নামাযের পূর্বে গোসল করা মুস্তাহাব।


শবেবরাত নামাযের নিয়ত :


উচ্চারণঃ নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতায় সালাতিল লাইলাতিল বারাআতিন্নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু আকবার ।


এই নামাযের প্রত্যেক রাকআতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তিন বার, দশ বার, একুশ বার কিংবা শাতাইশ বার করে পড়া যায়। নফল ইবাদতের পরে দোয়া মুনাজাতের পরে শেষ রাত্রে সাহরী খেয়ে রোযা রাখবে এবং ফজরের নামায আদায় করে নিদ্রা যাবে। তবে নফল ইবাদতের পরে নিদ্রা যেয়ে ফজরের ফরয নামায তরক না হয়, সেই দিকে বিশেষ খেয়াল রাখবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url