রূঢ়ি শব্দের উদাহরণ ও মনে রাখার কৌশল

রূঢ়ি বা রূঢ় শব্দ মনে রাখার ম্যাজিক কৌশল 

RoDhi-word


আমাদের website এ আপনাদের জানায় সালাম। আজ আপনাদেরকে শিখাবো রুঢ়ি শব্দ মনে রাখার কৌশল,রুঢ়ি শব্দ মনে রাখার একটি ম্যাজিক কৌশল নিচে দেওয়া হলো।  


প্রথমে আমরা একটু জেনে নেই রূঢ়ি শব্দ কাকে বলে

প্রকৃতি-প্রত্যয় অনুসারে গঠিত যে সকল শব্দ অনুরূপ  অর্থ প্রকাশ না করে লোকপ্রচলিত ভিন্ন অর্থ বহন করে তাদে রূঢ়ি বা রূঢ় শব্দ বলা হয়। 



রুঢ়ি শব্দ মনে রাখার কৌশল টি গল্প আকারে পড়ুন-


হরিণ আর হস্তী বনে গিয়ে প্রবীন শ্বশুরকে অতিথি করে তৈল খেতে দেয় । এদিকে শুশ্রূষা কারচুপি করে কুশল আর সন্তেশকে নিয়ে পাঞ্জাবে গিয়ে স্নাতক ডিগ্রি  পাস করে। আবার মন্দিরের পাশেই ফলাহার রাখাল গবেষণা করে বাঁশি তৈরি করে


note:-আরো কিছু রূঢ়ি শব্দ-কদর্য,কারচুপি 


উপরের রুঢ়ি শব্দ মনে রাখার কৌশল  হতে  মূল রুঢ়ি শব্দ গুলো টেবিল আকারে দেখানো হলো-


রূঢ়ি শব্দব্যুৎপত্তিগত অর্থপ্রচলিত অর্থ
হরিণ যে হরন করেএকটি নিরীহ সুন্দর প্রাণী
অতিথি যার কোন তিথি নেইমেহমান
হস্তী হস্ত আছে যারএকটি বৃহদাকার পশু
প্রবীনপ্রকৃষ্ট রূপে বীণা বাজান যিনিঅভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি
কুশল যজ্ঞের জন্য কুল আহরণ করে যেনিপুণ, দক্ষ বা মঙ্গল
শ্বশুরযিনি অতি শীঘ্র খানস্বামী বা স্ত্রীর পিতা
সন্দেশ সংবাদএক ধরনের মিষ্টি
স্নাতক স্নানকারীবি.এ. ডিগ্রিধারী
পাঞ্জাবিপাঞ্জাব দেশের অধিবাসী
জামা বিশেষ
গবেষণা গরু খোজা
ব্যাপক অধ্যয়ন ও অনুসন্ধান
বাঁশি বাঁশ দিয়ে তৈরি যেকোন বস্তু
সুরের যন্ত্র বিশেষ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url