বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর উপন্যাস মনে রাখার কৌশল
বঙ্কিমচন্দ্রের সাহিত্যে কর্ম গুলো মনে রাখার সহজ টেকনিক
সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ সাহিত্য কর্ম মনে রাখার ম্যাজিক কৌশল নিচে গল্প আকারে দেওয়া হলো-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর উপন্যাস মনে রাখার কৌশল গল্প আকারে পড়ুন-
চার বোন দুর্গেশনন্দিনী, মৃণালিণী, রাধারাণী ও কপালকুণ্ডলা রজনীতে আনন্দমঠে বসে কৃষ্ণকান্তের উইল পড়ছিলেন। অন্যদিকে ইন্দিরার স্বামী রাজসিংহ দেবী চৌধুরাণীর পরামর্শে সীতারামের শপথ নিয়ে যুগলাঙ্গুরীয় চন্দ্রশেখর কে নিয়ে বিষবৃক্ষ রোপণ করলেন।
উপরের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর উপন্যাস মনে রাখার কৌশল গল্প থেকে উপন্যাস গুলো হলো-
দুর্গেশনন্দিনী,
মৃণালিনী,
রাধারাণী,
কপালকুণ্ডলা
রজনী,
আনন্দমঠ,
কৃষ্ণকান্তের উইল,
ইন্দিরা,
রাজসিংহ,
দেবী চৌধুরাণী
সীতারাম
যুগলাঙ্গুরীয়
চন্দ্রশেখর,
বিষবৃক্ষ ।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর প্রবন্ধ মনে রাখার কৌশল গল্প আকারে পড়ুন
এক বঙ্গদেশের কৃষক ধর্মতত্ত্ব অনুশীলন করে বিবিধ প্রবন্ধ ও বিবিধ সমালোচনার মাধ্যমে সাম্য বজায় রেখে কৃষ্ণচরিত্রকে নিয়ে কমলাকান্তের দপ্তর রচনা করেন। যেটি বঙ্কিমের লোকরহস্য ও বিজ্ঞানরহস্য সৃষ্টি করে।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর প্রবন্ধ গুলো-
বঙ্গদেশের কৃষক,
ধর্মতত্ত্ব অনুশীলন,
বিবিধ প্রবন্ধ
বিবিধ সমালোচনা,
সাম্য,
কৃষ্ণচরিত্র,
কমলাকান্তের দপ্তর,
লোকরহস্য,
বিজ্ঞানরহস্য।
আরো পড়ুন -Click below
নিপাতনে সিদ্ধ সন্ধির মনে রাখার ম্যাজিক কৌশল
নিত্য স্ত্রীবাচক শব্দ মনে রাখার ম্যাজিক কৌশল
আরবি শব্দ মনে রাখার ম্যাজিক কৌশল
