কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম মনে রাখার কৌশল
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর গুরুত্বপূর্ণ সাহিত্য কর্ম গুলো বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরিক্ষায় অনেকাংশেই কমন থাকে তাই সাহিত্য কর্ম গুলো মনে রাখার ম্যাজিক কৌশল নিচে দেওয়া হলো-
কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ মনে রাখার কৌশল-
সাম্যবাদী লোকেরা ফণিমনসা চক্রবাক এর কারণে সর্বহারা হয়ে বিষের বাঁশি বাজিয়ে ভাঙ্গার গান গাইতে গাইতে সিন্ধু-হিন্দোলের ছায়ানটে দোলনচাঁপা ও ঝিঙেফুলের বাগানে এসে নিজের চিত্তনামাকে বলে, আজ এই শেষ সওগাতে আমি অগ্নিবীণা আমি প্রলয়শিখা জিঞ্জিরকেও ভয় করিনা।
সাম্যবাদী,
ফণিমনসা,
চক্রবাক,
সর্বহারা,
বিষের বাঁশি,
ভাঙ্গার গান,
সিন্ধু-হিন্দোল,
ছায়ানট,
দোলনচাঁপা
ঝিঙেফুল
চিত্তনামা
শেষ সওগাত
অগ্নিবীণা
প্রলয়শিখা
জিঞ্জির
কাজী নজরুল ইসলামের উপন্যাস মনে রাখার কৌশল-
বাঁধনহারা কুহেলিকা মৃত্যুক্ষুধায় ছটফট করেছে ।
বাঁধনহারা,
কুহেলিকা,
মৃত্যুক্ষুধা,
ছটফট।
কাজী নজরুল ইসলামের গীতিনাটক মনে রাখার কৌশল
আলেয়া ও মধুমালা পুতুলের বিয়ের জন্য ঝিলিমিলি শাড়ি কিনল ।
আলেয়া,
মধুমালা,
আলেয়া
পুতুলের বিয়ে,
ঝিলিমিলি।
কাজী নজরুল ইসলামের প্রবন্ধ মনে রাখার কৌশল-
পূর্বযুগে দুর্দিনের যাত্রীরা রুদ্রমঙ্গলে এসে ধূমকেতুর মত রাজবন্দীর জবানবন্দী নিত। যা যুগবাণী নামে পরিচিত।
পূর্বযুগ
দুর্দিনের যাত্রী,
রুদ্রমঙ্গল,
ধূমকেতু,
রাজবন্দীর
জবানবন্দী,
যুগবাণী।
কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ মনে রাখার কৌশল-
ব্যথার দান গল্পে জিনের বাদশা শিউলিমালাকে পদ্ম-গোখরো দেখাতে রিক্তের বেদনে নিয়ে গেলেন।
ব্যথার দান,
জিনের বাদশা
শিউলিমালা,
পদ্ম-গোখরো,
রিক্তের বেদন।
কাজী নজরুল ইসলামের গানের সংকলন মনে রাখার কৌশল-
ছন্দ আকারে পড়তে হবে-
গানের মালা চোখের চাতক
তৈরি করে সুরলিপি,
তাইতো চন্দ্রবিন্দু আর
বুলবুল পড়ে নজরুলগীতিকা ।
গানের মালা,
চোখের চাতক,
সুরলিপি,
চন্দ্রবিন্দু,
বুলবুল,
নজরুলগীতিকা ।
কাজী নজরুল ইসলামের অনুবাদ গ্রন্থ -
রুবাইয়াৎ-ই-হাফিজ (১৯৩০)।
রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম ।
আরো পড়ুন -Click below
নিপাতনে সিদ্ধ সন্ধির মনে রাখার ম্যাজিক কৌশল
নিত্য স্ত্রীবাচক শব্দ মনে রাখার ম্যাজিক কৌশল
আরবি শব্দ মনে রাখার ম্যাজিক কৌশল
